Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিয়ের ছবি প্রকাশ করলেন আরবাজ খান
    Ticker

    বিয়ের ছবি প্রকাশ করলেন আরবাজ খান

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 25, 2023No Comments1 Min Read

    বিনোদন ডেস্ক : রোববার (২৪ ডিসেম্বর) রাতেই বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা আরবাজ খান। কনে মেকআপ আর্টিস্ট শুরা খান। অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের ৬ বছর পর ফের বিয়ে করলেন সালমান খানের বড় ভাই।

    এদিন বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল এই বিয়ের আসর। ইসলামি রীতিনীতি মেনেই হয়েছে বিয়ে। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।

    রোববার মধ্যরাতে আরবাজ খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘প্রিয়জনদের উপস্থিতিতে, ভালোবাসার একটি যাত্রা একসঙ্গে শুরু করেছি। আমাদের বিশেষ দিনে আপনাদের দোয়া এবং শুভকামনা প্রয়োজন।’

    বিয়েতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টেট শেরওয়ানিতে বর সাজেন আরবাজ। শুরা পরেছিলেন প্যাস্টেল রঙের লেহেঙ্গা। দুইজনকেই দেখতে বেশ সুন্দর লেগেছে বিয়ের আসরে।

    বাবার বিয়েতে হাজির ছিলেন আরবাজ-মালাইকাপুত্র আরহান খান। কালো টি-শার্ট আর ফরম্যাল প্যান্টেই অনুষ্ঠানে এসেছিলেন ২১ বছর বয়সী আরহান। আরও ছিলেন আরবাজের বাবা-মা সেলিম খান ও সালমা খান, ভাই সোহেল খান, সালমান খান, ঋদ্ধিমা পণ্ডিত, ইউলিয়া ভান্তুর, সোহা আলি খান-সহ পরিবারের ঘনিষ্ঠরা।

    প্রসঙ্গত, ১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৭ সালে প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদে এই জুটি।

    আরবাজ খান বিয়ে
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version