Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন ঝন্টু, সঙ্গে কলকাতার রাজীব
    Lead

    ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন ঝন্টু, সঙ্গে কলকাতার রাজীব

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ২৭, ২০২৩Updated:ডিসেম্বর ২৭, ২০২৩No Comments2 Mins Read

    বিনোদন ডেস্ক : আনুষ্ঠানিকভাবে যাত্রা হলো মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’-এর। বুধবার (২৭ ডিসেম্বর) এফডিসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক শুরুর ঘোষণা দিল নির্মাতা প্রতিষ্ঠান।

    পরিচালক হিসেবে থাকছেন আলোচিত দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

    নৌ-সেক্টর কর্তৃক পরিচালিত এই গেরিলা অভিযানের বীরত্বের গল্প নিয়ে নির্মিত ছবিটি প্রযোজনা করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

    ছবিটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক স্বপন চৌধুরী, দুই পরিচালকসহ আরও অনেকে।

    দেলোয়ার জাহান ঝন্টু বললেন, “একটি বিষয়ে যদি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল দুজনেই কবিতা লেখেন, সেটা কিন্তু দুই রকম হবে।

    তেমনি রাজীব বাবু একজন পরিচালক, আমিও পরিচালক; আমি একা তৈরি করলে ‘অপারেশন জ্যাকপট’ যেরকম হবে, দুজন মিলে করলে আরও ভালো হবে।”

    টলিউডের রাজিব কুমারের মন্তব্য এরকম, ‘সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই, এত বড় একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং তাতে আমাকে যুক্ত করার জন্য। সবাই আমাদের আশীর্বাদ ও সহযোগিতা করবেন।’

    প্রযোজক স্বপন চৌধুরী জানান, এই ছবিতে ৮০ জনের বেশি অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন। যারা দর্শকের কাছে পরিচিত।

    এর মধ্যে মুখ্য চরিত্রগুলোতে চূড়ান্ত হয়েছেন অনন্ত জলিল, রোশান, ইমন, নিরব, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী ও আমান রেজা।

    এছাড়াও থাকছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাকসহ আরও অনেকে।
    আগামী ২৯ ডিসেম্বর থেকে বিএফডিসি থেকেই শুরু হচ্ছে ছবিটির শুটিং।

    এই লটের চিত্রায়ন চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের শুটিং হবে ফেব্রুয়ারিতে। কাজ শেষে কবে নাগাদ মুক্তির পরিকল্পনা, সেটা অবশ্য এখনই জানাননি সংশ্লিষ্টরা।

    সিনেমা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    Day long Workshop “Story to Screenplay”

    মে ২৩, ২০২৬

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ

    মে ২৩, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (বিকাল ৩:১৭)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version