Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শ্রমিক বিক্ষোভে ২২ কিলোমিটার যানজট
    Lead

    শ্রমিক বিক্ষোভে ২২ কিলোমিটার যানজট

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 4, 2024No Comments2 Mins Read

    উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা): পোশাক শ্রমিকদের সরকার-নির্ধারিত বর্ধিত মজুরি কার্যকর না হওয়া এবং জাতীয় নির্বাচন উপলক্ষ্যে তিন দিনের ছুটি না দেওয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের একটি কারখানার শ্রমিকরা।

    এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা সড়কের নবী ট্রেক্সটাইল এলাকায় এ বিক্ষোভ শুরু করেন ডরিন গার্মেন্টসের শ্রমিকরা।

    এতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প ও থানা পুলিশ।

    বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বর্ধিত বেতন কার্যকর এবং জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি দাবি করেন শ্রমিকরা।

    কারখানা কর্তৃপক্ষ তিন দিন ছুটির দাবি প্রত্যাখ্যান করলে প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কয়েকজন শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে জিরানী এলাকার ডরিন নামের পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক তাদের সঙ্গে যোগ দেন। এতে করে প্রায় অচল হয়ে যায় মহাসড়কটি।

    সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

    গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশও এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

    যানজট সাভার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version