Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বেসরকারি ফল : আ. লীগ ২২৩, স্বতন্ত্র ৬২, জাপা ১১
    Lead

    বেসরকারি ফল : আ. লীগ ২২৩, স্বতন্ত্র ৬২, জাপা ১১

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJanuary 8, 2024Updated:January 8, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ।

    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে। ক্ষমতাসীনদের পর সবচেয়ে বেশি জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, ৬২টি আসনে।বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে।

    স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ একরামুজ্জামান এবং সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী জয় পেয়েছেন।

    গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গতকাল ভোট হয় ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ স্থগিত ছিল।

    দিনভর ভোটগ্রহণ শেষে রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম ফল ঘোষণা করেন। তাঁর কাছ থেকে প্রতিটি আসনের পূর্ণাঙ্গ ফল পাওয়া যাচ্ছিল। ভোররাতে তিনি ২৯৮টি আসনের ফল ঘোষণা হয়েছে উল্লেখ করে এই কার্যক্রম শেষ করে দেন।

    নির্বাচনে কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে অংশ নেয় ২৮টি। আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপিসহ সরকারবিরোধী বেশ কিছু দল নির্বাচনে নেই। ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য না থাকায় আগেই পরিষ্কার ছিল, আওয়ামী লীগ বড় জয় পেতে যাচ্ছে।

    গুরুত্বপূর্ণ প্রার্থী যাঁরা জয় পেয়েছেন-
    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামুদ্দিন লস্কর পেয়েছেন ৮৬৯ ভোট।

    জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রবীণ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, ডেপুটি স্পিকার শামসুল হক প্রমুখ এবারও জয়ী হয়েছেন।

    সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবারও জয়ী হয়েছেন। টানা পঞ্চমবার জয় পেয়েছেন আসাদুজ্জামান নূর।

    প্রথমবারের মতো নির্বাচনে এসে বিজয়ী হয়েছেন আলোচিত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, চলচ্চিত্র তারকা ফেরদৌস আহমেদ

    আওয়ামী লীগ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version