Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রার্থীর নিজের প্রতীক টেলিভিশন ভোট দিলেন নৌকায়!
    Ticker

    প্রার্থীর নিজের প্রতীক টেলিভিশন ভোট দিলেন নৌকায়!

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 8, 2024Updated:January 8, 2024No Comments2 Mins Read

    এইচ এম বাবলু বাউফল (পটুয়াখালী) :
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -২আসনে এক প্রার্থী নিজের প্রতীকে ভোট না দিয়ে দিলেন নৌকা প্রতীকে। ঐ প্রার্থীর নাম ডা. জোবায়ের হাসান (রাসেল)। প্রার্থী হয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রতীক পেয়েছেন টেলিভিশন।

    অথচ নিজের ভোটটা নিজের প্রাতীক না দিয়ে দিয়েছেন নৌকা প্রতীকে। নৌকা প্রতীক সিল মারা এমন একটি ব্যালাট পেপার হাতে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে নিজেই পোষ্ট করেছেন টেলিভিশন প্রতীকের প্রার্থী রাসেল।

    এ ঘটনায় হাস্যরসের পাশাপাশি এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন ভোটার।
    সুত্র জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-২ বাউফল আসনে প্রার্থী হয়েছেন চারজন।

    এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত আ স ম ফিরাজ নৌকা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত মো. মহসিন হাওলাদার লাঙ্গল প্রতীক, তৃনমূল বিএনপি মনোনীত মাহবুবুল আলম সোনালী আঁশ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রোন্ট-বিএনএফ মনোনীত মো. জোবায়ের হাসান রাসেল টেলিভিশন প্রতীক।

    নির্বাচনের শুরুতেই নৌকা প্রতীক ও টলিভিশন প্রতীক ছাড়া অন্য কোন প্রতীকের তেমন কোন প্রচার প্রচারনা লক্ষ করা না গেলেও নির্বাচনের শেষের দিকে লাঙ্গল ও সোনালী আঁশের দায়সারা প্রচারনা দেখা গেছে। টেলিভিশনের জোবায়ের রাসেল প্রচার প্রচারনার জন্য নিজেকে অনিরাপদ ভেবে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছিলেন।

    এরপ্রেক্ষিতে তিনি পুলিশ নিয়ে প্রচার প্রচারনাও করেছিলেন।
    নাম প্রকাশে অনিছুক কয়েকজন ভোটার ক্ষোভের সঙ্গে বলেন, ভাবতে পারেন, টেলিভিশন মার্কায় ভোট দিলাম আমি, আর সেকিনা ভোট দেয় নৌকায়। একে কি বলা যায়?

    টেলিভিশন প্রতীকের প্রার্থী হয়ে নৌকায় ভোট দিলেন কেনো,এমন প্রশ্নের জবাব ডা. জোবায়ের হাসান রাসেল বলেন, আমি তো নৌকার লোক। আমার রক্ত আওয়ামীলীগ। আমি নির্বাচন করেছি দেশের স্বার্থে। এমন সুন্দর নির্বাচন তিনি আর কখনো দেখেননি বলে দাবী করেন ।

    উল্লেখ্য পটুয়াখালী-২ বাউফল আসন মোট কেন্দ্র১১৪। নৌকা পেয়েছেন- ১লক্ষ ২৪ হাজার ২শত ৯২ ভোট, সোনালী আঁশ ১হাজার ২শত ৯৫ ভোট, টেলিভিশন ২হাজার ২শত ৩১ ভোট ও লাঙ্গল পেয়েছেন ২ হাজার ৯শত ৫১ ভোট।মোট ভোটার ২ লক্ষ ৯৩ হাজার ৩শত ২৪জন।

    বাউফল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version