Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ফরিদগঞ্জে হ্যান্ড পেইন্টিং এর ফ্রি প্রশিক্ষণ প্রদান করলো বিজয়ী
    বাংলাদেশ

    ফরিদগঞ্জে হ্যান্ড পেইন্টিং এর ফ্রি প্রশিক্ষণ প্রদান করলো বিজয়ী

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 12, 2024No Comments2 Mins Read

    নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে ২৫ জন নারীকে হ্যান্ড পেইন্টের বেসিক প্রশিক্ষণ করানো হয়েছে।

    ১২ জানুয়ারি শুক্রবার সকাল ১১ ঘটিকায় চাঁদপুর ফরিদগঞ্জে কসমিক এয়ার ইন্টারন্যাশানালের হল রুমে নারীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণ প্রদান করেন।

    বেসিক কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন বিজয়ীর সদস্য এবং বিজয়ী ফরিদগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার।

    বিজয়ী টিম ফরিদগঞ্জ এর প্রেসিডেন্ট রাবেয়া আক্তারের সভাপতিত্বে ও বিজয়ীর সদস্য সূচনা আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এবং চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান।

    বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান ট্রেইনার ফাতেমা আক্তার, ফরিদগঞ্জ টিম এর প্রেসিডেন্ট রাবেয়া আক্তার ট্রেইনিংদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি।

    বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি।

    তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে।

    নারীদের শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করানোর লক্ষ্যে কাজ করছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন টিম বিজয়ী ফরিদগঞ্জ এর নেতৃবৃন্দ।

    চাঁদপুর
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version