Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে ৩১ রোহিঙ্গা আটক
    Lead

    ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে ৩১ রোহিঙ্গা আটক

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 17, 2024No Comments1 Min Read

    কক্সবাজার প্রতিনিধি : 

    কাজের সন্ধানে উপার্জনের লক্ষ্য নিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে পড়ছে রোহিঙ্গারা। প্রতিনিয়ত তারা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা ডিঙিয়ে সুকৌশলে বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় ।

    দলে দলে বেরিয়ে আসা এসব রোহিঙ্গাদের প্রধান টার্গেট পাহাড়ি জায়গায় পূর্বে থেকে বসবাস করা রোহিঙ্গা আত্নীয় স্বজনদের সাথে বসতি গড়ে তোলা এবং কর্মের সন্ধান করা।

    কাটাতারের বেড়া ও কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কলেজের সামনে এপিবিএন কর্তৃক স্থাপন করা অস্থায়ী তল্লাশি চৌকি ফাঁকি দিয়ে বেরিয়ে আসার সময় উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে ৩১জন রোহিঙ্গা।

    মঙ্গলবার(১৬ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চৌকি স্থাপন করে তাদের(রোহিঙ্গা) আটক করে থানা পুলিশ।

    আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

    একইদিন সকালে মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকা থেকে কক্সবাজারগামী যানবাহনে করে চলে যেতে দেখা যায় ৭-৮ জন রোহিঙ্গাকে।

    তাদের সাথে কথা বলে জানা যায়, শীত মৌসুমে বিভিন্ন স্থানে কাজের সন্ধানে বেরিয়ে পড়ছে তারা। এত চেকপোস্ট থাকার পরেও নানা কৌশলে বেরিয়ে যাচ্ছে এসব রোহিঙ্গা।

    উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, “মঙ্গলবার উখিয়ার বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ৩১ জন রোহিঙ্গাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

    একইদিন রাতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ক্যাম্পে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

    রোহিঙ্গা আটক
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version