
ব্যাংকক থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি ভুটানের পারো বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া ১০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে আজ।
সোমবার (২২ জানুয়ারি) সকালে শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, সকাল সাড়ে ৭টায় দ্রুক এয়ারের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু ঘন কুয়াশায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে সকাল ৯টা ১০ মিনিটে অবতরণ করে ভুটানে।
এদিকে, ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। বিভিন্ন এয়ারলাইনসের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।
ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ২২ জানুয়ারি, ২০২৪
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.