
তরুণ-তরুণী উভয়ের জন্যই ফ্যাশনেবল জ্যাকেটের পসরা সাজিয়েছে দোকানিরা এবং ডিজাইন, প্যাটার্ন ও শেপের দিক থেকেও স্বকীয় পার্থক্য বিরাজমান। একেকটি একেকটির চেয়ে আলাদা। বর্তমান সময়ে লেদার, উল, জিন্স, কড এবং কটন জ্যাকেটের চাহিদা বেশ। ডিজাইন কাপড় এবং কালারভেদে দামের পার্থক্য রয়েছে। লেদারের জ্যাকেট অন্যান্য জ্যাকেটের তুলনায় সঙ্গত কারণেই একটু বেশি দামী। ছেলেমেয়ে উভয়ের জন্যই প্রস্তুত করা হয়েছে লেদার জ্যাকেট। রকিং প্যাটার্নকে প্রাধান্য দিয়ে প্রস্তুতি করা হয়েছে লেদার জ্যাকেট। অনেকেই একে হিপ-হপ জ্যাকেট বলে চিহ্নিত করে থাকে। তবে লেদার জ্যাকেটের তুলনায় কড কিংবা কটন জ্যাকেট একটু সিম্বল। সিম্বল কথাটির মানে হচ্ছে একটু অফিসিয়াল গেট-আপ জ্যাকেট। অর্থাৎ হিপ-হপ প্যাটার্নের বাইরের ডিজাইনে প্রস্তুত এ জ্যাকেটগুলো। অফিসগামী ব্যক্তিদের প্রথম পছন্দ এ ধরনের জ্যাকেটগুলো। তবে লেদার সিনথেটিক কিংবা লেদার সিথেটিক মিক্সড বিন্দু জ্যাকেট রয়েছে যা সম্পূর্ণই অফিসিয়াল গেটআপে প্রস্তুত। খুবই আকর্ষণীয় দেখতে এবং চাহিদাও বেশ। জিন্স জ্যাকেটের প্রচলন এদেশে বেশ পুরনো। পুরনো দিনের হলিউড তারকাদের পরনের জিন্স জ্যাকেটগুলো এদেশের ফ্যাশন ট্রেন্ডে যোগ করেছে বাড়তি মাত্রা। সেই থেকে আজ অবধি জিন্স জ্যাকেটের চাহিদা প্রচুর। তবে ভেরিয়েশন এসেছে ডিজাইন এবং প্যাটার্নে। জেন্টস-লেডিস দুটো ক্যাটাগরিতেই প্রস্তুত হচ্ছে জিন্স জ্যাকেট। মেয়েদের জ্যাকেটের ক্ষেত্রে উলের প্রাধান্য চোখে পড়ার মতো। দুতি কিংবা দ্যুতিচাড়া জ্যাকেট যেটাই হোক না কেন সুন্দর মানিয়ে যায় উলের জ্যাকেট। তাছাড়া ওম হয় বেশ। এ বছরের মতো উলের জ্যাকেটের ভেরিয়েশন অন্য কোন বার ছিল না। পশমি বা ফেন্সি জ্যাকেট দ্যুতি ছড়াচ্ছে এবার। বিশেষ করে দ্যুতি জ্যাকেটের ক্ষেত্রে। পশমি সুতার বাইরের আবরণ দেখতে বেশ আকর্ষণীয়। লেদার কিংবা সিনথেটিক জ্যাকেটের হুডি এবং বাটনের ওপর পশমি সুতাগুলো বের হয়ে থাকে। যা খুবই সমার্থ এবং দেখতে ফ্যাশনেবল।
শীত এলেই বেড়ে যায় জ্যাকেটের কদর। আর এ কদর বাড়ার অন্যতম কারণ হচ্ছে সহনীয় দাম। পশমি জ্যাকেটের দাম পড়বে ১৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। উলের জ্যাকেটের দাম ১০০০ থেকে ১৯০০ টাকা। জিন্সের জ্যাকেটের মূল্য পড়বে ১২০০ টাকা থেকে ৩২০০ টাকা। ডেনিসসহ আরও কিছু ব্যান্ডের জিন্সের জ্যাকেটের দাম অবশ্য একটু বেশি। ২৫০০ থেকে ৫৫০০ টাকা পড়বে জিন্সের ব্রান্ডের জ্যাকেটগুলো। সিনথেটিক লেদারের জ্যাকেট মিলবে ১৮০০ থেকে ৪৪০০ টাকা। তবে লেদার জ্যাকেট অন্যান্য জ্যাকেটের তুলনায় মূল্যমানে একটু বেশি। ৩৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকার মধ্যে মিলবে লেদারের জ্যাকেট। তবে হাই রেঞ্জের কিছু লেদার জ্যাকেট রয়েছে যা পাওয়া যাবে ১০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে। নিজের রুচি চাহিদা ও সাধ্যের মধ্যে সংগ্রহ করে নিতে হবে পছন্দসই জ্যাকেট। দেশের আধুনিক শপিংমল থেকে শুরু করে বেশিরভাগ জ্যাকেটই দেখা মিলবে শীতের ফ্যাশনেবল জ্যাকেটের প্রয়োজন শুধু নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা।
মডেল : অনিক ও রাফসান শুভ
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.