Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১৭
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমাতে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করা জরুরি- শিল্পমন্ত্রী
    ইকোবিজ

    প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমাতে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করা জরুরি- শিল্পমন্ত্রী

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressজানুয়ারি ২৪, ২০২৪No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: পরিবেশের ওপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার জন্য প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করা জরুরি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

    তিনি বলেন, রিসাইকেলের মাধ্যমে নতুন নতুন পণ্য উৎপাদনে শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। সারা বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার দিন দিন বাড়ছে। চাহিদা যেমন বাড়ছে তেমনি নতুন নতুন পণ্য সামগ্রী বাজারে আসছে। দেশীয় ও আন্ত-র্জাতিক বাজারে আমাদের এই শিল্পের যথেষ্ট সুনাম সৃষ্টি হয়েছে।

    আজ বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-বিপিজিএমইএ এবং ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেড-এর যৌথ উদ্যোগে আয়োজিত রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

    বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এর প্রেসিডেন্ট শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো: মনসুরুল আলম এবং ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট হুসনা ফেরদৌস সুমি উপস্থিত ছিলেন।

    অর্থনীতিতে প্লাস্টিক শিল্প বিরাট অবদান রাখছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে তাল মিলিয়ে পণ্য বহুমুখীকরণের মাধ্যমে নতুন নতুন উন্নতমানের পণ্য উৎপাদন ও রপ্তানী বৃদ্ধির মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত শিল্পসমৃদ্ধ উন্নত দেশ গঠনের অভিলক্ষ্যে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ আমাদের লক্ষ্য।

    উল্লেখ্য, চার দিনব্যাপী ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় দেশের প্লাস্টিক খাতের যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী দেশি-বিদেশি ৬৫৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ২০টি দেশের ৬০০ কোম্পানির ৮০০ স্টল এবং দেশীয় ৫৪টি কোম্পানির ১৬১টি স্টল। মেলা ২৪-২৭ জানুয়ারি পর্যন্ত চলবে।

    শিল্পমন্ত্রী
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ

    মে ১৪, ২০২৬

    একটানা ছুটির আমেজে শিক্ষা প্রতিষ্ঠান

    মে ১৩, ২০২৬

    আসন্ন ঈদে ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার ব্যবস্থা রাখার নির্দেশ

    মে ১২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:৫১)
    • ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত
    • বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ
    • ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
    • গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ
    • ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version