Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লেবাননে ফের হামলার হুমকি ইসরায়েলের
    Lead

    লেবাননে ফের হামলার হুমকি ইসরায়েলের

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 26, 2024No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক:

    অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা সাড়ে তিন মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এর জেরে লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইহুদিবাদী এই দেশটি। লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

    এই পরিস্থিতিতে সরাসরি লেবাননে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটি বলেছে, হিজবুল্লাহ সীমান্ত এলাকা ছেড়ে না দিলে লেবাননে হামলা চালাবে তারা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বৃহস্পতিবার হুমকি দিয়ে বলেছে- যদি হিজবুল্লাহ গোষ্ঠী দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকা থেকে সরে না আসে তাহলে লেবাননে হামলা চালাবে তারা। ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সাথে এক বৈঠকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ একথা বলেন।

    আনাদোলু বলছে, বৃহস্পতিবার পশ্চিম জেরুজালেমে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েল কাটজের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় কাটজ দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে উৎখাত করতে লেবাননের সরকারের প্রতি আহ্বান জানান।

    ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, অন্যথায় লেবাননকে এমন একটি বিধ্বংসী আঘাতের সম্মুখীন হতে হবে যা থেকে দেশটিকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

    গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলিবিনিময় করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর এটিই ইসরায়েল-লেবানিজ সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা।

    ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, কাটজ এবং তাজানি ইসরায়েলে ইতালীয় এয়ারলাইন কার্যক্রম পুনর্নবীকরণের পাশাপাশি জ্বালানি ও পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেন।

    এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, তিনি গাজায় ফিলিস্তিনিদের জন্য ‘যৌথ মানবিক উদ্যোগ জোরদার করতে’ কাটজের সাথে সম্মত হয়েছেন এবং ‘গাজা থেকে ১০০ জন (আহত) শিশুর ইতালিতে চিকিৎসা করার জন্য তার দেশের প্রস্তুতির কথা বলেছেন।’

    ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করে এক্সে পৃথক টুইটে তিনি বলেন, তার দেশ ‘মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র উপায় হিসাবে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে।’

    উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের অবিরাম নির্বিচার এই হামলায় এখন পর্যন্ত প্রায় ২৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ হাজার ৭৪০ জন।

    অবরুদ্ধ গাঁজা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version