Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নির্বাচন পরবর্তী সহিংসতা: কালীগঞ্জে পরাজিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
    অপরাধ-আদালত

    নির্বাচন পরবর্তী সহিংসতা: কালীগঞ্জে পরাজিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 26, 2024No Comments1 Min Read

    সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে পরাজিত নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

    এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান এমপি’র ট্রাক প্রতীকের সমর্থক উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামের মৃত রঞ্জিত চন্দ্র দাসের পুত্র মিথুন চন্দ্র দাস (৪৫) গত ১৪ জানুয়ারী বিকেলে মোটরসাইকেলে সাওরাইদ কাঁচা বাজারে যাওয়ার সময় সরকারী পাবলিক টয়লেটের পাশে পৌছলে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি’র কর্মী সমর্থক সাওরাইদ গ্রামের নাজমুল পাঠান, লোকনাথ চন্দ্র দাস, মনির পাঠান ও একুতা গ্রামের আজিজুল তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

    হামলাকারীরা মিথুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বাম হাতটি ভেঙ্গে ফেলে এবং তার পকেট থেকে নগদ ২২ হাজার ৩শ ৫০ টাকা ছিনিয়ে নেয়।

    পরে স্থানীয়রা মিথুনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে আহত মিথুন বাদী হয়ে গত ২৫ জানুয়ারী রাতে ৪জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩/৪ জনের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ১৪(১)২৪।

    ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন জানান, এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

    কালিগঞ্জ গাজীপুর
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version