Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » হামাস জাতিসংঘ সাহায্য সংস্থার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছে 
    Lead

    হামাস জাতিসংঘ সাহায্য সংস্থার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছে 

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 1, 2024No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক: এই মুহূর্তে জাতিসংঘের সাহায্য সংস্থায় সম্পূর্ণরূপে ঢুকে পড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এমন দাবিই করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

    আর তাই গাজায় ইউএনআরডব্লিউএ-এর বদলে অন্যান্য সংস্থাকে আনার দাবি জানিয়েছেন তিনি। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-তে হামাস ‘সম্পূর্ণ অনুপ্রবেশ’ করেছে বলে বুধবার দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

    এর আগে গত বছরের ৭ অক্টোবরের হামলায় ইউএনআরডব্লিউএ-এর ১২ জন কর্মী অংশ নিয়েছিল বলে দাবি করেছিল ইসরায়েল। এরপর বিভিন্ন দেশ এই সহায়তা সংস্থায় অর্থায়ন স্থগিত করে।

    বুধবার জেরুজালেমে জাতিসংঘের রাষ্ট্রদূতদের একটি বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘ইউএনআরডব্লিউএ-তে সম্পূর্ণরূপে হামাসের অনুপ্রবেশ ঘটেছে। আমাদের ইউএনআরডব্লিউএ-এর জায়গায় জাতিসংঘের অন্যান্য সংস্থা এবং অন্যান্য সাহায্য সংস্থাগুলোকে আনতে হবে।’

    মূলত গত বছরের অক্টোবরে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আর হামাসের এই হামলায় ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কর্মীদের জড়িত থাকার অভিযোগ সামনে এনেছে ইসরায়েল।

    এরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের এই সংস্থার অর্থায়ন স্থগিত করে। যদিও হামাসের হামলায় জড়িত থাকার অভিযোগে সংস্থাটি তার বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পাশাপাশি তদন্ত করার কথাও ঘোষণা করেছে।

    এএফপি বলছে, বুধবার নেতানিয়াহু এমন এক সময় এই মন্তব্য করলেন যখন ইউএনআরডব্লিউএ বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে ৭ অক্টোবর হামাসের হামলায় ১২ জন কর্মচারী জড়িত থাকার অভিযোগের স্বাধীন তদন্ত করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

    নেতানিয়াহু বলেন, ‘এই সংস্থাটি (ইউএনআরডব্লিউএ) হামাসের সেবা করছে। নিজেদের স্কুলে এবং অন্যান্য অনেক কিছুর মাধ্যমে তারা হামাসের সেবা করছে।’

    হামাস ও ইসরায়েল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version