Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টেলিগ্রামের পাঁচ ফিচার
    তথ্যপ্রযুক্তি

    টেলিগ্রামের পাঁচ ফিচার

    তথ্যপ্রযুক্তি ডেস্কBy তথ্যপ্রযুক্তি ডেস্কফেব্রুয়ারি ৪, ২০২৪No Comments2 Mins Read

    টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে চ্যাট করার পাশাপাশি অনেকেই অনেক কিছু শেয়ার করেন। এছাড়া ভিডিও কলের জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রাম একটি ক্লাউড মেসেজিং অ্যাপ।

    দেশের কোটি কোটি মানুষ শুধু কথোপকথনের জন্যই নয়, কাজের জন্যও এই অ্যাপটি ব্যবহার করে। তাছাড়া অনেকেই সিনেমা, ওয়েবসিরিজ দেখতেও এই অ্যাপটিকে ফোনে ডাউনলোড করে রেখেছেন। জনপ্রিয় এই সাইটে রয়েছে অসংখ্য ফিচার। যা ব্যবহারকারীদের টেলিগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করবে। তবে অনেকেই টেলিগ্রামের বিভিন্ন ফিচার সম্পর্কে জানেন না।

    চলুন জেনে নেওয়া যাক টেলিগ্রামের কিছু জরুরি ফিচার সম্পর্কে, যা আপনার টেলিগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা আরো ভালো করবে-
    ইনস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন : ২০২১ সালের একেবারে শেষে এসে নতুন এক ফিচার এনেছিল টেলিগ্রাম। সেটা ছিল ইন-অ্যাপ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন বা ভাষার রূপান্তর করিয়ে নেওয়া। গ্রুপ, ব্যক্তিগত চ্যাট দুই ক্ষেত্রেই কাজ করছে ফিচারটি। অ্যাপের মধ্যেই থাকছে একটি ল্যাঙ্গুয়েজ বাটন, যার মাধ্যমে গ্রাহক তার অপরিচিত কোনো ভাষা ট্রান্সলেট করে নিতে পারবেন। এই ফিচার ব্যবহার করতে গেলে টেলিগ্রামের সেটিংসে গিয়ে ল্যাঙ্গুয়েজ অপশনে ট্যাপ করতে হবে।
    ভিউ ওয়ান্স : ফিচারটি আরেক মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে অনেক দিন থেকেই আছে। সেখানে যেমন ব্যবহার করতে পারছিলেন। এখন টেলিগ্রামেও তেমনি ভিডিও এবং অডিও মেসেজগুলো একবার দেখার জন্য সেট করতে পারেন।
    পজ অপশন : ফিচারটিতে আপনি ভিডিও এবং অডিও মেসেজগুলো পাঠানোর সময় পজ করতে পারবেন। একটি মেসেজ রেকর্ড করার সময় আপনার যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে আপনি পজ করে দিতে পারেন এবং তারপর আপনার কাজ শেষ করার পরে রেকর্ডিং চালিয়ে যেতে পারেন।
    রিড টাইম কন্ট্রোল : এতে কেউ কতক্ষণ আপনার মেসেজ পড়তে পারবে, তার সময় কন্ট্রোল করতে পারবেন। এর মানে আপনি কাউকে কোনো মেসেজ পাঠালেন, তারপরে রিড টাইম কন্ট্রোল সেট করে দিলেন। এতে আপনি তাকে যে মেসেজটি পাঠিয়েছেন, তা সে কতক্ষণ পড়তে পারবে, সেটাও আপনিই ঠিক করে দেবেন। যতক্ষণের জন্য আপনি সময় নির্ধারণ করে দেবেন, ততক্ষণই মেসেজটি থাকবে। তারপর ওই মেসেজ নিজে থেকেই মুছে যাবে।      স্টোরিতে মিউজিক অ্যাড : কিছুদিন আগেই টেলিগ্রামে চালু হয়েছিল স্টোরি দেওয়ার ফিচার। সব ব্যবহারকারীর জন্যই এই ফিচার চালু হয়েছে। এছাড়া টেলিগ্রাম স্টোরিতে ব্যবহারকারীরা মিউজিক যুক্ত করতে পারবেন। এছাড়া টেলিগ্রাম স্টোরিতে রিঅ্যাকশন দেয়া যাবে স্টিকারের সাহায্যে।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/০৪ ফেব্রুয়ারি , ২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ

    এপ্রিল ২৬, ২০২৬

    অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে অনড় সরকার

    ডিসেম্বর ৮, ২০২৫

    রোববার আংশিক সূর্যগ্রহণ

    সেপ্টেম্বর ১৯, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৩২)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version