Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পুষ্টিগুণে ভরা লাউ!
    টিপস

    পুষ্টিগুণে ভরা লাউ!

    স্বাস্থ্য ডেস্কBy স্বাস্থ্য ডেস্কFebruary 6, 2024No Comments2 Mins Read

    স্বাস্থ্য: স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ। এটি খেলে পেট ঠান্ডা থাকে। হজমের সমস্যা হয় না। শরীরের জন্য খুবই উপকারী এই সবজি দিয়ে নানা রকম রান্না সহজেই রেঁধে ফেলা যায়।

    লাউয়ের পুষ্টিগুণ বেশি থাকলেও এর মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই কম। ক্যালোরি, কার্বোহাইড্রেট একেবারেই নেই। ফলে ওজন কমানোর জন্য লাউ সেরা। লাউ দিয়ে যেমন পাতলা ঝোল রেঁধে ফেলা যায় তেমনই পায়েস বানানো যায়। এছাড়া মাছের মাথা দিয়ে লাউ, চিংড়ি দিয়ে লাউ খেতেও দারুণ লাগে। করলার থেকেও পুষ্টিগুণে অনেক এগিয়ে লাউ।

    কার্বোহাইড্রেট কম থাকায় এই সবজি শরীরের জন্য খুব ভালো। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে, অন্ত্রের যত্ন নিতে এই সবজি ডায়েটে রাখা আবশ্যক।

    পাকস্থলী, লিভার পরিষ্কার রাখতে, যেকোনো চর্মরোগ সারিয়ে দিতে এই লাউয়ের ভূমিকা অনস্বীকার্য। লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে, যা শরীর ঠান্ডা রাখে।

    এছাড়াও এর মধ্যে কোনো রকম ক্যালোরি নেই ফলে তা হার্টের জন্যেও খুব ভালো। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় লাউ জ্বর, জন্ডিস, ডায়াবেটিস, হজমের সমস্যা মেটাতেও ভীষণ রকম উপকারী।

    শরীরে ভালো খারাপ দু রকম কোলেস্টেরল থাকে। তবে কোলেস্টেরল বাড়তে দেওয়া একেবারেই ঠিক নয়। এতে চাপ পড়ে হার্টের ওপরে। যে কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অনেকটাই। যে কারণে নিজেকেই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে। বুঝে শুনে খাবার খান।

    কোনোভাবেই বেশি কিছু খেয়ে ফেলবেন না। এতে শরীর খারাপের ঝুঁকি বাড়ে। আর তাই ব্যালান্সড ডায়েট, হালকা খাবারই শরীরের জন্য সবচাইতে ভালো। লাউয়ের মধ্যে ফাইবার অনেকটা বেশি পরিমাণে থাকে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না, অন্ত্র পরিষ্কার থাকে।

    তাই নিয়ম করে অবশ্যই এই লাউ খান। রোজ একটা করে লাউয়ের সবজি খেলে পেটও অনেক ঠান্ডা থাকবে। অনেকের কম বয়সে মুখে বৃদ্ধের ছাপ পড়ে। সেটা দূর করতেও কাজ করে লাউ।

    লাউয়ে পানির পরিমাণ বেশি আর ক্যালোরি একেবারেই নেই। যে কারণে পেট অনেকক্ষণ ভরা থাকে, ক্ষুধা পায় না। ফলে চর্বি গলতে শুরু করে তাড়াতাড়ি।

    শরীরের ডিটক্সিফিকেশনের জন্য লাউয়ের জুড়ি মেলা ভার। তাই শরীর সুস্থ রাখতে রোজ অবশ্যই নিয়ম করে খান লাউ।

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/০৬ ফেব্রুয়ারি,২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও উজ্জ্বল ত্বকের সহজ কিছু উপায়

    July 29, 2026

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    February 9, 2026

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    September 4, 2025

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version