রায়হান আহমেদ, ময়মনসিংহ: যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ এর উদ্যোগে ০৬.০২.২০২৪ খ্রি. তারিখে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ‘মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনামূলক অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ কে এম শওকত ইসলাম, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ রেঞ্জ এর ডিআইজি শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার।
জনসচেতনামূলক অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

