Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মিয়ানমারের সৈন্যদের দু-এক দিনের মধ্যেই ফেরত পাঠানো হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    বাংলাদেশ

    মিয়ানমারের সৈন্যদের দু-এক দিনের মধ্যেই ফেরত পাঠানো হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 13, 2024No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার:  আগামী দু-এক দিনের মধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা সৈন্যদের জাহাজে করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদের ফেরত নিতে বলেছি। তারা অতি শীঘ্রই জাহাজের মাধ্যমে তাদের সৈন্যদের ফেরত নিয়ে যাবে বলে বার্তা পাঠিয়েছে। আশা করছি ২-১ দিনের মধ্যেই তাদেরকে ফেরত পাঠানো হবে।

    মন্ত্রী আরও বলেন, মিয়নমারের চতুর্দিকেই যুদ্ধ লেগে আছে। বাংলাদেশ সীমানায় আরাকান আর্মির সঙ্গে তাদের বাহিনীর যুদ্ধ চলছে। সব সময় যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। আমরা দেখছি যুদ্ধ এতই তীব্র হয়েছে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ এবং ওখানকার সরকারি কর্মকর্তা যারা ছিলেন কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া এ দেশে ঢুকে পড়েছে।

    “আমাদের ধারণা কয়েকজন সেনাবাহিনীর সদস্যও এদেশে ঢুকে পড়েছিল তাদের জীবন রক্ষার জন্য। তারা কেউ যুদ্ধের জন্য ঢোকেনি তাদের দেশের যুদ্ধে জীবন রক্ষা করার জন্য আমাদের দেশে প্রবেশ করেছিলেন। আমাদের দেশের বিজিবি তাদের অস্ত্রগুলো রেখে তাদেরকে আটক রেখেছেন। যারা আহত ছিলেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে আমরা চিকিৎসা সেবা দিয়েছি। “

    মন্ত্রী আসাদুজ্জামান বলেন, আমরা মনে করি দুই একদিনের মধ্যেই তারা ফেরত যাবেন। এখানে আমাদের সাথে তাদের কোনরকম কনফ্লিক্ট নেই কোন ধরনের যুদ্ধ নেই। তারা আত্মরক্ষার্থে জীবন রক্ষার্থে আমাদের এই দেশে এসেছে।

    যুদ্ধ চলমান এর মধ্যে আবারো যদি রোহিঙ্গা প্রবেশ করে তাহলে করণীয় হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি আমাদের দেশে অলরেডি ১২ লাখ রোহিঙ্গা রয়েছে। কাজেই রোহিঙ্গা বা যে কেউই আসুক না কেন আমরা কাউকেই আমাদের এখানে আর সেটেল হতে দিব না। তারা যেহেতু আত্মরক্ষার্থে এসেছে তাদের সরকারকে আমরা বলেছি তাদেরকে নিয়ে যেতে তারা নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আমাদের বিজিবি, পুলিশ, আমাদের কোস্টগার্ড সবাই অতন্দ্র প্রহরীর মত কাজ করছে। আমরা আশা করি আমাদের এখানে আর কেউ প্রবেশ করতে পারবে না।

    গণহত্যায় যারা যুক্ত ছিলেন তারাও আমাদের দেশের প্রবেশ করেছে তাদের কোন তথ্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
    আমাদের কাছে এ দরনের কোন লিস্ট নেই। তবে আমরা সে সময় দেখেছি মাইলের পর মাইল পুড়িয়ে দেওয়া হয়েছে, নদীতে লাশ ভেসে আসতে দেখেছি। সেখানে যে গণহত্যা চালাতে আমরা দেখেছি সে সময় তাদের আর্মি দাড়ানো ছিলো। তবে তারাই গণহত্যা করেছে কি না জানিনা। আন্তর্জাতিক আদালতে এটার বিচার চলছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version