Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মেট্রোরেলের টিকিটে যোগ হচ্ছে নতুন ভ্যাট
    Lead

    মেট্রোরেলের টিকিটে যোগ হচ্ছে নতুন ভ্যাট

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 16, 2024No Comments2 Mins Read

    নিজস্ব সংবাদদাতা: নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে মেট্রোরেলের জুড়ি মেলা ভার। আর তাই দিনদিন রাজধানীবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই যোগাযোগ মাধ্যম।

    ফলে প্রতিদিনই মেট্রোরেলে যাত্রীর চাপ বাড়ছে। যাত্রীরা বলছেন চাপাচাপি করে হলেও তারা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন।

    এ কারণে মেট্রোরেল তাদের প্রথম পছন্দ। এদিকে, ২০২৪-২৫ অর্থবছর থেকে মেট্রোরেলের টিকিটের ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফের মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

    ফলে জুলাই থেকে ঢাকা মেট্রোরেলে চলাচলের খরচ বাড়তে পারে যাত্রীদের।

    নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনবিআর কর্মকর্তা বলেন, মেট্রোরেল পরিষেবা পুরোপুরি চালু না হওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী এনবিআর গত বছর মেট্রোরেলের টিকিটের দামে ভ্যাট ছাড় দিয়েছে।

    এই কর্মকর্তা আরও বলেন, ‘এখন এনবিআর এই খাত থেকে আরও রাজস্ব আদায়ের লক্ষ্যে ভ্যাট মওকুফ প্রত্যাহার করতে চায়। এ ব্যাপারে তারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে বৈঠক করবেন।

    তিনি আরও বলেন, মেট্রোরেল পরিষেবার ভ্যাট থেকে রাজস্ব বোর্ড বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে। ওই এনবিআর কর্মকর্তা জানান, আইন অনুযায়ী, এসি ও নন-এসি উভয় ধরনের রেলওয়ে পরিষেবার জন্য ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।

    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ধারা ২৬-এ শীতাতপ-নিয়ন্ত্রিত (এসি) ও প্রথম-শ্রেণির নন-এসি রেল পরিষেবা কোনোটিতেই যাত্রী পরিবহনের জন্য ভ্যাট ছাড় দেওয়া হয়নি।

    মেট্রোরেল যেহেতু সম্পূর্ণ শীতাতপ-নিয়ন্ত্রিত, তাই এই পরিষেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য বলে জানান তিনি।

    ওই এনবিআর কর্মকর্তা আরও বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপের পর ন্যূনতম দূরত্বের টিকিটের মূল্য হবে ২৩ টাকা, যা বর্তমানে ২০ টাকা। আর সর্বোচ্চ দূরত্বের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হবে।

    ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (জনসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ২.৭ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন।

    তিনি আরও বলেন, ডিএমটিসিএল এখন পর্যন্ত প্রায় ৩ লাখ কার্ড ইস্যু করেছে। তবে কতজন যাত্রী দ্রুত পাস ব্যবহার করছেন, সে সম্পর্কে তাদের কাছে হালনাগাদ তথ্য নেই। সূত্র অনুসারে, এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ২.৭৫ লাখ যাত্রী চলাচল করেছেন।

    হিসাব অনুযায়ী, গড়ে ২.৭ লাখ যাত্রী মাথাপিছু ৫০ টাকা খরচ করলে মোট টিকিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ১.৩৫ কোটি টাকা।

    অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে এনবিআর প্রতিদিন অতিরিক্ত ২০.২৫ লাখ টাকা রাজস্ব আদায় করতে পারবে। এর ফলে বছরে প্রায় ৭৪ কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সংস্থাটি।

    প্রাথমিকভাবে, ডিএমটিসিএল উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি-৬ পরিচালনা করলেও বর্তমানে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত চলছে।

    ডিএমটিসিএল ২০২৫ সালের মধ্যে কমলাপুর স্টেশন পর্যন্ত কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

    মেট্রোরেল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version