Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো চট্টগ্রামের মানুষ
    বাংলাদেশ

    একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো চট্টগ্রামের মানুষ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 21, 2024No Comments2 Mins Read

    * মাতৃভাষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে প্রত্যেকের চেতনা ও আবেগকে জাগ্রত করতে কাজ করছি-চসিক মেয়র

    চট্টগ্রাম ব্যুরো :
    যথাযথ মর্যাদা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন উদ্যোগে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন নানা শ্রেণিপেশার মানুষ।

    ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

    এরপর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানগণ স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    এর পর পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোাগী সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

    এর পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বলেন, বহুদেশ তাদের স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছে কিন্তু মায়ে মুখের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছে শুধুমাত্র বাঙালি জাতি।

    সে জন্যই মাতৃভাষাকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করার লক্ষে ইংরেজি সাইনবোর্ড ব্যবহার বন্ধ করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান চলমান রেখেছি, পাশাপাশি জরিমানাও করছি।

    আবার ট্রেড লাইসেন্স দেওয়ার সময়ও প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করছি। ফলে ইংরেজি সাইনবোর্ড এর সংখ্যা অনেক কমে এসেছে। কাউকে তো পিটিয়ে সচেতনতা কি করা সম্ভব নয়। তবে মাতৃভাষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে প্রত্যেকের চেতনা ও আবেগকে জাগ্রত করতে কাজ করছি।

    চট্টগ্রাম
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version