Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শাহজালালে ৪ যাত্রীর কাছে মিলল ২ কেজি সোনা
    Lead

    শাহজালালে ৪ যাত্রীর কাছে মিলল ২ কেজি সোনা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 22, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারের সময় এনএসআই-কাস্টমস-এপিবিএনের যৌথ অভিযানে ৪ যাত্রী আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম সোনার বার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

    বুধবার রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেন।

    গ্রেপ্তার ৪ জন হলেন- মুন্সিগঞ্জের আব্দুল কাদির (৪১), পটুয়াখালীর মো. জুয়েল হোসেন (৩৪) ও ইব্রাহিম খলিল (৪০) এবং গাজীপুরের খোরশেদ আলম (৪২)। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

    জিয়াউল হক জানান, বুধবার ভোর ৪টা ৫৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যানুযায়ী এপিবিএন ও কাস্টমসের যৌথ একটি আভিযানিক দল গ্রিন চ্যানেল ও তার বাইরে অপেক্ষমাণ ছিল। সকাল ৬টার দিকে ফ্লাইটটির যাত্রীরা বের হতে শুরু করেন।

    এ সময় আব্দুল কাদির, জুয়েল হোসেন, ইব্রাহিম খলিল ও খোরশেদ আলমকে সন্দেহ হলে তাদের থামানো হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে স্বর্ণালংকার থাকার বিষয়টি অস্বীকার করেন।

    কিন্তু আগে থেকে গোয়েন্দা তথ্য থাকায় এবং তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় ওই ৪ জনকে অধিকতর তল্লাশির সিদ্ধান্ত নেয় যৌথ আভিযানিক দল।

    তিনি আরও জানান, অভিযানে অংশ নেয়া সকল সংস্থার প্রতিনিধিদের সামনে দ্বিতীয়বার ওই ৪ যাত্রীকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের প্রত্যেকের পোশাকে বিশেষ কায়দায় লুকানো ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার ও ১১৬ গ্রাম ওজনের একটি করে গোল্ড বার এবং ৯৪ গ্রাম করে স্বর্ণালংকার পাওয়া যায়।

    ৪ যাত্রীই একই মাপের ও ওজনের স্বর্ণ বহন করছিলেন এবং প্রত্যেকের কাছেই ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version