Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ
    বাংলাদেশ

    জাবিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 22, 2024No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: 

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
    এ বছর মোট আসন সংখ্যা ১ হাজার ৮৪৪টি।

    প্রতিবারের ন্যায় এবার ও থাকছে বিতর্কিত শিফট পদ্ধতি। মোট ছয়টি শিফটে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছেলে ও মেয়েদের জন্য থাকছে ভিন্ন ভিন্ন শিফট।

    ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার শুরু হয় সকাল ৯টায়। প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা হবে। প্রথম শিফট শুরু হবে সকাল ৯.০০টায় এবং বিকেল ৪.৪০ মিনিটে ষষ্ঠ শিফটের পরীক্ষা।

    ‘এ’ ইউনিটে ২২৩টি ছাত্রদের এবং ২২৩টি ছাত্রীদের আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫জন ছাত্র এবং ১৬ হাজার ৭১১জন ছাত্রী আবেদন করেছেন।

    ২৫ ফেব্রুয়ারি কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি-১’ ইউনিট ‘সি-১’ ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রীদের আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১ হাজার ৮৯৫জন এবং ছাত্রী ২ হাজার ৩৩৪জন।

    ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ছাত্রদের ১৯৪টি এবং ছাত্রীদের ১৯৪টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১৮ হাজার ৬৬জন এবং ছাত্রী ২১ হাজার ৭৭৯জন।।

    ২৭-২৮ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অনুষদে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ৩২ হাজার ৯৫জন এবং ছাত্রী ৩৭ হাজার ৩২১জন।

    ২৯ ফেব্রুয়ারি বুধবার ‘বি’ ইউনিট, আইবিএ-জেইউ এবং ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে। ‘বি’ ইউনিট আসন সংখ্যা ১৯৩ জন ছাত্র এবং ১৯৩ জন ছাত্রীর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ৭ হাজার ৮৩০ জন এবং ছাত্রী ৯ হাজার ৮৮৬ জন। আইবিএ তে ভর্তির জন্য ছাত্রদের ২৫টি আসন এবং ছাত্রীদের জন্য ২৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ২ হাজার ২৬০জন এবং ছাত্রী ১ হাজার ২৮৬ জন। ‘ই’ ইউনিট আসন সংখ্যা ১০০টি ছাত্র এবং ১০০টি ছাত্রী আসনের বিপরীতে ৭১৫৪ জন ছাত্র এবং ৫৫২৯ জন ছাত্রী আবেদন করেছেন।

    সকাল ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ পরিদর্শন কালে উপাচার্য অধ্যাপক নূরুল আলম ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে গণমাধ্যমকে বলেন, সুষ্ঠ স্বাভাবিক ভাবে পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথম দুই শিফটে উপস্থিতির হার ৭৫-৮০ শতাংশ।

    আমরা আশাকরি, ভর্তি পরীক্ষার পুরো সময়টা শৃঙ্খলাবদ্ধ থাকবে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় আমাদের শৃঙ্খলা টিম তৎপর রয়েছেন। পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে আমরা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটকে দায়িত্ব দিয়েছি।

    #…..

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version