Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দিনাজপুরের পার্বতীপুরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
    বাংলাদেশ

    দিনাজপুরের পার্বতীপুরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 24, 2024No Comments1 Min Read

    জেলা প্রতিনিধি, দিনাজপুর: জেলার পার্বতীপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    জানা গেছে, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়।

    এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে গাড়ি উদ্ধারকাজ শুরু করে।

    ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। তবে, ঘটনাস্থলের লাইন গোলাই (অর্ধ চাঁদ আকৃতির) হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পার্বতীপুর রেলওয়ে স্টেশনমাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

    পার্বতীপুর
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version