Site icon Daily Dhaka Press

করোনায় আক্রান্ত ডিবি প্রধান হারুন

ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে হারুন অর রশীদ জানান, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

জানা গেছে, করোনা পজিটিভ আসার পর বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

Exit mobile version