Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শেষদিনে জমজমাট ইবির বইমেলা
    বাংলাদেশ

    শেষদিনে জমজমাট ইবির বইমেলা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 27, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী ‘বইমেলা, সংগঠন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে’র শেষদিনে জমে উঠেছে বইমেলা।

    ক্যাম্পাসের অনুষদ ভবন সংলগ্ন আমবাগানে ২০ টি স্টল নিয়ে এটি শুরু হয়। পুঁথি পল্লব, মিডিয়া কর্নার, ক্যাপ্চার্ট মোমেন্ট, গ্রীন ভয়েস, ল অ্যায়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি, সিআরসি, তারুণ্য, ক্যাপ, তরুণ কলাম লেখক ফোরাম, ক্যারিয়ার ক্লাব, কুহরণ ইত্যাদি নামে স্টল বরাদ্দ ছিল।

    গত ২৫ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণে বিভিন্ন পাঠক, দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। মেলায় শিক্ষার্থীদের সরব উপস্থিত ছিল চোখে পড়ার মতো। স্টলে বই হাতে নিয়ে মলাট উল্টিয়ে দেখছিলেন কেও কেও। ক্লাসের ফাকে বন্ধু বান্ধবদের সঙ্গে পাঠকরা স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কিনেছেন।

    বই বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, গতকাল শবে বরাতের ছুটি থাকায় বইক্রেতা, দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও আজ আমরা ভালো সাড়া পাচ্ছি৷ অনেকেই ঘুরতে আসছেন, পছন্দমতো বই কিনছেন, একে অপরকে গিফট করছেন। মেলায় বইপ্রেমীদের উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন তারা।

    তরুণ কলাম লেখক ফোরামের স্টলে থাকা তালহা জানান, অনেক মানুষ এসেছেন, বই দেখছেন, ক্যাটালগ কালেক্ট করছেন, বইও কিনছেন। তবে পাঠকের চেয়ে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি। এছাড়া মাসের শেষ দিকে হওয়ায় বই ক্রেতার সংখ্যা অন্যান্যবারের চেয়ে কম।

    এছাড়াও খাবারের দোকানেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। আইসক্রিম, বার্গার, পাপড়িচাট, ফুচকাসহ বিভিন্ন খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো।

    কয়েকজন বইপ্রেমীর সাথে কথা বললে তারা জানান, গতকাল ছুটি থাকায় আসতে না পারায় আজ অনেকে বইপ্রেমী এসেছেন পছন্দের বই কিনতে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ কিংবা তরুণ লেখকদের বই কিনে বিভিন্ন নতুন বিষয়ের সাথে পরিচিত হচ্ছেন তারা। প্রতিবছর ইবিতে বইমেলার আয়োজন হওয়ায় খুশি তারা।

    শেষদিনে জমজমাট ইবির বইমেলা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version