রাজিবুল হক সিদ্দিকী কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে একশত পিচ ইয়াবাসহ একজনকে আটক করছে । সোমবার রাতে কিশোরগঞ্জ আলোরমেলা বিএম স্কুল মাঠের পূর্ব পাশে তিন রাস্তার মোড় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে ।
আটক মোঃ বছির মিয়া (৪৭) জেলা শহরে নিলগঞ্জ মোড় হায়দার গলি এলাকার মৃত আঃ কাদির পুএ।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ) ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা শহরে আলোরমেলা বিএম স্কুল মাঠের পূর্ব পাশে তিন রাস্তার মোড় পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে একশত পিস ইয়াবা সহ তাকে আটক করে।
কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

