
কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পেলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)। ২৭ ফেব্রæয়ারি সকালে পুলিশ সপ্তাহ অসীম সাহসিকতা, বীরত্বপ‚র্ণ পুলিশি কার্যক্রম, গুরুত্বপ‚র্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য-নিষ্ঠা, সততা ও শৃঙ্খলাম‚লক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশ এর সর্বোচ্চ প্রথম দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা পুলিশ সুপারকে এই পুরষ্কার প্রদান করেন।
পুলিশ সুপার বলেন তার বলেন, এ রাষ্ট্রীয় পুরষ্কার অর্জন শুধুমাত্র তার একার কৃতিত্ব নয়, এই কৃতিত্ব কিশোরগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যের। কারণ, জেলা পুলিশের সকল সদস্য ও কিশোরগঞ্জের নাগরিকবৃন্দ জেলার আইনশৃঙ্খলা সুরক্ষায় সহযোগিতা না করলে এ বিরল অর্জন হয়ত সম্ভব হতো না।
এ বিশাল প্রাপ্তি তার পেশাগত দায়িত্ব, কর্তব্য আরো বাড়িয়ে দিয়েছে। দেশ ও মানুষের কাছে কিশোরগঞ্জ জেলা পুলিশ ঋণী হয়েছে। এ সময় সম্মাননা প্রদানের জন্য মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম এবং পুলিশ সদর দপ্তরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.