Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পুরুষের পাশাপাশি নারীরাও অর্থনীতিতে ভূমিকা রাখছেন : এম এ আউয়াল
    বাংলাদেশ

    পুরুষের পাশাপাশি নারীরাও অর্থনীতিতে ভূমিকা রাখছেন : এম এ আউয়াল

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMarch 2, 2024No Comments1 Min Read

    ঢাকা: পুরুষের পাশাপাশি নারীরাও অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছেন মন্তব্য করে রিহ্যাবের প্রথম ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল বলেছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা এবং দক্ষতার স্বাক্ষর রাখছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের পাঁচ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞায় বাংলাদেশ আজ বিশ্বের দরবারে অন্যতম রোল মডেল। গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে অপরাজিতার জাতীয় সম্মেলনে ‘নারী দিবস ও নারীদের অর্থনৈতিক মুক্তির কার্যকর পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এম এ আউয়াল আরো বলেন, নারী উদ্যোক্তাদের জন্য বর্তমান সরকার সম্ভবনার প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। দেশের অধিকাংশ নারী এখন কর্মক্ষম। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারীদের ভূমিকা অগ্রগণ্য। অপরাজিতা বিজনেস সোসাইটির মাধ্যমে আমাদের নারীরা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এটাই প্রত্যাশ।

    অপরাজিতা বিজনেস সোসাইটির চেয়ারম্যান শাহিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি মাতৃভূমি গ্রুপের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ বি এম হানিফ মাস্টার, ট্যাক্সস্যাভিওর কোং লিমিটেডের ব্যবস্থাপনা চেয়ারম্যান ও সিইও মেজবাউদ্দীন মোঃ জীবন চৌধুরী, রন্ধন শিল্পী নাজিয়া ফারহানা, রন্ধন শিল্পী হাসিনা আনছার।

    অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের ৩০ নারী উদ্যোক্তাকে ক্রেস্ট ও ট্রেনিং কোর্সের ওপর সার্টিফিকেট প্রদান করা হয় এবং আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অপরাজিতার জাতীয় সম্মেলন শেষ হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version