
রাজিবুল হক সিদ্দিকী কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। শনিবার ( ২ মার্চ) এ উপলক্ষে জেলা নির্বাচন অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জিল্লুর রহমান বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আল আমিন হোসাইন
কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মাহাবুবুর রহমান , উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফাওজুল কবীর খান ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল কালেক্টরেট জামে মসজিদের ইমাম মোঃ হেলাল উদ্দিন নতুন ভোটার আয়শা আক্তার প্রমুখ
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.