Site icon Daily Dhaka Press

নাচতে গিয়ে ছিঁড়ল বিশ্ব বিখ্যাত গায়িকার পোশাক

আনন্দলোক ডেস্ক: নাচতে গিয়ে ছিঁড়ল পোশাক, তাতেও একটুও ভাটা পড়ল না আত্মবিশ্বাসে! হলিউড পপ তারকা রিহানার ভাইরাল ভিডিওতে মজে নেটদুনিয়া।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় জামনগরে আম্বানি-পুত্র অনন্ত- রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে স্টেজ মাতাচ্ছিলেন রিহানা। এর মাঝেই ঘটল বিপত্তি। নীতা আম্বানির সঙ্গে নাচতে গিয়েই গায়িকার পোশাক গেল ছিঁড়ে।

পরনে ছিল সবুজ রঙের বডিকন পোশাক। গান এবং নাচে যখন ব্যস্ত রিহানা, ঠিক তখনই বগলের তলার অংশ কিছুটা ছিঁড়ে যায়। কিন্তু তাতে কী? ছেঁড়া পোশাক নিয়েই পুরোদস্তুর আত্নবিশ্বাসের সঙ্গে মঞ্চ কাপালেন তিনি।

সমাজমাধ্যমে ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়তেই শিল্পীর এমন কীর্তিতে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বলাবাহুল্য, এই প্রথমবার ভারতে লাইভ পারফর্ম করতে এলেন রিহানা।

নামজাদা হলিউড তারকা, তবুও বলিউড তারকাদের সঙ্গে একেবারেই সাধারণ ছন্দেই ধরা দিলেন তিনি। আর জাহ্নবী কাপুরের সঙ্গে জনপ্রিয় ‘জিংগাত’ গানে উদ্দাম নাচের ভিডিও তো ইতিমধ্যেই ভাইরাল!

#Rihanna #Dress #AmbaniWedding #Dance #aadition

Exit mobile version