Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবির বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সাইফ-সালমান
    বাংলাদেশ

    ইবির বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সাইফ-সালমান

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 4, 2024Updated:March 4, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর অনুমোদন দেওয়া হয়েছে।

    এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাইফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জুবায়ের সালমান।

    সোমবার ( ৪ মার্চ) বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টামন্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

    কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে- সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল হাদী সাগর, যুগ্ন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সাইফুদ্দিন রেদোয়ান ও ইশতিয়াক ফেরদৌস ইমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ বিন ফিরোজ এবং কোষাধ্যক্ষ হিসেবে শাকিল মীর মনোনীত হয়েছেন।

    কমিটির অন্যান্য পদের মধ্যে প্রচার সম্পাদক হিসেবে নিলয় রফিক, দপ্তর সম্পাদক মুবাশশির আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতুল তামান্না, তথ্য বিষয়ক সম্পাদক নাহার বুশরা, ছাত্রী বিষয়ক সম্পাদক রেজোয়ানা মিতিল, ক্রীড়া সম্পাদক শাফিনুর রহমান তন্ময় সহ কার্যকরী সদস্য হিসেবে রাফিউল রেজা,সাকিব হাসান, বর্ণালী দাস বর্ণা, রাফি রহমান অয়ন, সৈয়দ লুমান মনোনীত হয়েছেন।

    উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: ইকবাল হোসাইন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মো: আব্দুস শহীদ মিয়া, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম, কমিটির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসাইন আদনান, সুহায়লা রহমান দোয়া।

    নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুবায়ের সালমান বলেন, আমরা চেষ্টা করছি ক্যাম্পাসের অদূর থেকে আসা শিক্ষার্থীদের একত্রিত করে পরস্পরের সাথে পড়াশোনা, ক্যারিয়ার বিষয়ক কিংবা সামাজিক মূল্যবোধ তৈরীর লক্ষ্যে কাজ করার। এই উদ্দেশ্য কে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করছি আমাদের নতুন যুক্ত হওয়া ও চলমান দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা এই লক্ষ্যে অটল থেকে কাজ করে যাবে।

    ইবির বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সাইফ-সালমান
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version