
নিজস্ব সংবাদদাতা: আজ সোমবার ২০২৪ সকাল ১১ঃ০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে রাজধানীতে অগ্নিকাণ্ডে যে হতাহতদের ক্ষতিপূরণ এবং ভবন মালিক ও অসৎ ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীতে নাগরিকদের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে। সড়কে নিরাপত্তা নাই, হোটেলে রেস্টুরেন্টে নিরাপত্তা নাই, বাসস্থানে নিরাপত্তা নাই। চারদিকে শুধু মৃত্যুর মিছিল। এত সকল অগ্নিকাণ্ড ঘটে গেল শত শত মানুষের মৃত্যু হল, হাজার হাজার মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে আহত হয়ে বেঁচে রইল।
সভাপতির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ গত ২০১০ সাল থেকে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অগ্নিকাণ্ডে শুধু রাজধানীতেই মৃত্যু হয়েছে ২৬৯ জনের । তিনি অগ্নিকাণ্ডের একটি চিত্র তুলে ধরে বলেন, ২০১০ সালের ৩ জুন নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ১২৪ জনের আগুনে পুড়ে যায় ১২৩টি বাড়িঘর।
২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চুরি হাট্রা অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৭১ জনের। ওই একই বছরের ২৮ মার্চ বনানীর এবং আর এফ টাওয়ারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন ২৭ জন আহত হয়েছিলেন ৭০ জন। ২০২১ সালের ২৭ জুন মগবাজারে ১২ জনের মৃত্যু হয় তাছাড়া আহবান প্রায় ২০ শতাধিক ব্যক্তি। ২০২৩ সালের মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেন ২ জন আহত হন প্রায় অর্ধশত তাছাড়া সারাদেশে সপ্তাহব্যাপী ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। এতে ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১০০ কোটি টাকা।
২০২৩ সালের ৪ এপ্রিল বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ৩৮৪৫ জন ব্যবসায়ী সর্বশান্ত হন। আর ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩০৫ কোটি টাকা।
এছাড়াও ছোট বড় মিলিয়ে আরো বহু ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়। দায়িত্বের অবহেলার কারণে আজকে নাগরিক জীবনে দুর্ভোগ নেমে এসেছে।
ফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়া হোটেল রেস্টুরেন্ট, গুদাম, বাণিজ্যিক ভবন পরিচালিত হবার কথা না। ভ্যাট কাস্টমস এ সকল প্রতিষ্ঠান থেকে কিভাবে রাজস্ব আদায় করল। এর জবাব কে দেবে?
আর ভবন মালিক এবং ব্যবসার সাথে নিয়োজিত ব্যবসায়ীরা যারা তাদের দুর্বলতা থাকা সত্ত্বেও সমাধান না করে অসৎ কর্মকর্তাদের যোগ সাজোগে সে ব্যবসা পরিচালনা করে এসেছেন বা ভবন নির্মাণ করেছেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।
আমাদের দাবি নিহত প্রত্যেক ব্যক্তিকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আহত ব্যক্তিদের চিকিৎসার সমস্ত দায় দায়িত্ব সরকার ইতিমধ্যে নিয়েছে এবং তাদেরকে ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করে দিতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, এডভোকেট বেলাল হোসেন, সংগঠনের যুগ্ম সদস্য সচিব মোঃ খন্দকার জুয়েল, কোষাধক্ষ্য লায়ন শ্যামল সাব্বির, লায়ন নুরুজ্জামান হীরা, জাতীয় মানবাধিকার সমিতির সাধারণ সম্পাদক মনজুর হোসেন ঈসা, জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, জাতীয় গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মোঃ জলিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.