Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এক জন ‘ডিভোর্সি’কে তাঁর পরিচিতি দিয়ে বিচার করে ভুল করেছি – পিঙ্কি
    আনন্দলোক

    এক জন ‘ডিভোর্সি’কে তাঁর পরিচিতি দিয়ে বিচার করে ভুল করেছি – পিঙ্কি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 6, 2024Updated:March 6, 2024No Comments2 Mins Read

    আনন্দবাজার অনলাইন : 
    ৬ মার্চ কাঞ্চন–শ্রীময়ীর বৌভাতের অনুষ্ঠান। সমাজমাধ্যমে এখন রীতিমতো ভাইরাল কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের অনুষ্ঠানের নানা মুহূর্ত। এই সময় কী করছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়? আনন্দবাজার অনলাইনের মাধ্যমে সরাসরি নাম না করে একরকম ভাববাচ্যে কাঞ্চন-শ্রীময়ীকে শুভেচ্ছা জানালেন পিঙ্কি।

    বললেন, ‘‘ওঁদের জন্য শুভেচ্ছা।’’ একই সঙ্গে নিজের ভুল মেনে নিয়ে জানালেন, তাঁর কাঞ্চনকে বিয়ে করা ছিল ভুল সিদ্ধান্ত।

    কাঞ্চন-শ্রীময়ীর জীবনের অনন্দোজ্জ্বল মুহূর্ত ও দাম্পত্যের নানা ছবিতে ভরে আছে সমাজমাধ্যম। ২৩ দিন আগে আলাদা হয়েছেন কাঞ্চন-পিঙ্কি। ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ধারাবাহিকে কাজ করতে‌ গিয়ে আলাপ দু’জনের।

    সেই সময় প্রথম বিয়ে থেকে বেরিয়ে এসছেন কাঞ্চন। অল্পদিনের মধ্যেই কাঞ্চনের প্রেমে পড়ে যান পিঙ্কি। মাত্র তিন-চার মাস প্রেম করেই অভিনেতাকে বিয়ের সিদ্ধান্ত নেন পিঙ্কি। আনন্দবাজার অনলাইনের কাছে আফসোস, ‘‘আরেকটু সময় নিয়ে বিয়ে করা উচিত ছিল আমার। কারণ কঠিন সময়ে পড়লে তবেই একজন মানুষ আরেকজন মানুষকে চিনতে পারে।’’

    তার পরেই রীতিমতো বিয়ে নিয়ে পড়াশোনা করেছেন পিঙ্কি। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর মনে হয়েছে, বিয়ে নিয়ে পড়াশোনা ও গবেষণা জরুরি। ‘‘কোনও বিবাহবিচ্ছিন্ন পুরুষের বাহ্যিক রূপ দেখে তাঁকে বিয়ে করা উচিত নয়,’’ যোগ করলেন পিঙ্কি।

    কিন্তু পিঙ্কি একা নন। কাঞ্চন ও তাঁর মাঝে রয়েছে ৯ বছরের ওশ। বাবার কথা কি আজও বলে ওশ ? এই প্রশ্নে পিঙ্কির জবাব, ‘‘আসলে বাবা-মায়ের সম্পর্ক থাকবে কি না, সেটা নির্ভর করে সন্তানের উপর। আমার সন্তান সেটা চায় না। ওর বাবার প্রতি কোনও রাগ নেই। আমি আর ওশ একটা টিম। আমরা দু’জনেই চাই উনি ভাল থাকুন। জীবনে শান্তিপূর্ণ সহাবস্থানই প্রয়োজন।’’
    কাঞ্চনের সঙ্গে সম্পর্ক ভাঙলেও তাঁর বাবার কার্তিক মল্লিকের কথা ফিরে ফিরে এসেছে পিঙ্কির কথায়। তাঁর মতে ছেলে ওশের মধ্যে না কি কাঞ্চনের বাবা কার্তিক মল্লিককেই খুঁজে পান তিনি। পিঙ্কির কথায়, ‘‘আমার শ্বশুর ছিলেন আমার চা-কফি খাওয়ার সঙ্গী।

    আমাকে ডাকতেন ‘বিনি’ নামে। এমন সৌম্যকান্তি পুরুষ, এমন মৃদুভাষী মানুষ আমি খুব কম দেখেছি।’’ ধারাবাহিকে কাজ করেও ওশকে যথেষ্ট সময় দিয়ে নিজের মতো করে মানুষ করতে চান পিঙ্কি। রাগ-অভিমান পেরিয়ে ওশকে নিয়ে ‘সিঙ্গল মাদার’ হয়ে থাকার যাত্রা শুরু করলেন পিঙ্কি।

    কাঞ্চন-পিংকি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    November 10, 2026

    রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    October 11, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version