আন্তর্জাতিক ডেস্ক : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশন মহা ধুমধামে সম্পন্ন হলো দুদিন আগেই। সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা শুধু তাদেরকে ঘিরেই।
তবে নেটিজেনদের অনেকেই অনন্তের স্থূলকায় শরীর নিয়ে কটূক্তি করছেন। বিগত কয়েক বছর আগেও অনেকটা ওজন ঝরিয়ে ফিট হয়েছিলেন অনন্ত আম্বানি। তবে হঠাৎ করেই কেন এতোটা স্থূলকায় হলেন?
প্রি-ওয়েডিং সেলিব্রেশনে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগির সময় অনন্ত আম্বানি জানান, ছোটবেলা থেকেই শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার জীবন কখনোই ফুলের মতো সুন্দর ছিল না।
টাইমস অব ইন্ডিয়াতে দেওয়া ২০১৭ সালের এক সাক্ষাৎকারে নীতা আম্বানি তার ছোট ছেলের স্বাস্থ্য প্রসঙ্গে জানান, অনন্ত আম্বানি একজন ক্রনিক হাঁপানির রোগী।
আর এ কারণে তার চিকিৎসায় প্রচুর স্টেরয়েডের ব্যবহার হয়েছে। এর পার্শ্ব-প্রতিকিয়াতেই তিনি স্থূলতায় ভুগছেন। রিপোর্ট অনুযায়ী, আগে অনন্তের ওজন ছিল প্রায় ২০৮ কেজি।

