
রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাসেল শেখ পিপিএম (বার), কিশোরগঞ্জ সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.টি.এম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এ.বি. সিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. আতাউর রহমান প্রমুখ। পরে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.