Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবিতে জাতীয় প্রোগামিং প্রতিযোগিতা শুরু
    বাংলাদেশ

    জাবিতে জাতীয় প্রোগামিং প্রতিযোগিতা শুরু

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 8, 2024No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) জাতীয় পর্যায়ের সর্বোচ্চ প্রোগ্রামিং প্রতিযোগিতার আসর ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি) শুরু হয়েছে।

    শুক্রবার ( ৮ মার্চ) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে এই প্রোগ্রাম শুরু হয়।

    প্রতিবছর আয়োজিত হওয়া দুই দিন ব্যাপী এ প্রোগ্রাম প্রথমবারের মতো আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

    উদ্ভোধনী অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞানী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের (ডিস্টিংগুইশড) অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, এই প্রোগ্রামটি শিক্ষার্থীদেরকে জন্য গুরুত্বপূর্ণ। ১৯৯৭ সালে বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট আয়োজিত হয়েছিল। এরপর থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের পিছনে ঘুরে তাকাতে হয়। তারা তাদের মেধা দিয়ে বিশ্বের দরবারে তাদের অবস্থান করে নিয়েছে। এই ধরনের প্রতিযোগিতা তরুনদের প্রোগামিংয়ে আগ্রহী করে তুলবে।

    বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমদ বলেন, প্রোগ্রামার দের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ প্রোগ্রামার প্রয়োজন। দক্ষ প্রোগ্রামার তৈরি হলেই বিশ্বব্যাপী আমাদের সুনাম বাড়বে।

    প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি জগতের নতুন মাত্রা উন্মোচন করবে। শিক্ষার্থীদের জ্ঞান এবং সৃজনশীলতা আরো বৃদ্ধি করবে। প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করলে শিক্ষার্থীরা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না । এই ধরনের প্রতিযোগিতা প্রোগ্রামাদের প্রযুক্তি জগতে নতুন মাত্রা যোগ করতে সাহায্য করবে এবং দেশকে সৃজনশীল করে গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।

    এর আগে গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় সারা দেশ থেকে শতাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১১০০টি দল অংশগ্রহণ করে। বাছাইপর্ব শেষে ৬৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৯৭টি দলকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। প্রতিটি দলে থাকবেন তিনজন সদস্য এবং একজন কোচ। আজ উদ্বোধনী অনুষ্ঠানের পর চূড়ান্ত পর্বের রিহার্সাল অনুষ্ঠিত হয় এবং আগামীকাল ৯ মার্চ মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

    #………..

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version