
চট্টগ্রাম প্রতিনিধি: প্রয়াত সংঘরাজ, উপ সংঘরাজ, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষগণের পূণ্যস্মৃতি স্মরণে বুদ্ধপ্রতিবিম্বদান, অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভা উপলক্ষে চট্টগ্রাম বৌদ্ধ সাংঘিক বিহার, বিহারের উপাধ্যক্ষ একুশে পদকে ভূষিত অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো, দায়ক - দায়িকাবৃন্দ আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানমালা ৮ মার্চ শুক্রবার ও ৯ মার্চ শনিবার চট্টগ্রামের ঐতিহাসিক চট্টগ্রাম বৌদ্ধ বিহারে (সাংঘিক)অনুষ্ঠিত হবে।
আগামীকাল ৮ মার্চ শুক্রবার ১ম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
অনুষ্ঠানের ২য় দিন ৯ মার্চ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কৃষ্ণপদ রায় বিপিএম ( বার ),পিপিএম ( বার )।
বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ( সদর ) মো : আব্দুল ওয়ারীশ পিপিএম ( সেবা )।
দু'দিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির, উপ- সংঘরাজ ত্রিপিটক বিশারদ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, রাঙ্গামাটির রাজবন বিহারের আবাসিক প্রধান সাধকপ্রবর ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমান্ডেন্ট ইন সার্ভিস অতিরিক্ত ডিআইজি অনিন্দিতা বড়ুয়া।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ, একুশে পদকে ভূষিত, শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মহতি অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ- সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানমালায় ধর্মপ্রাণ সকল উপাসক উপাসিকা ও সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের (সাংঘিক) দায়ক দায়িকাবৃন্দ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.