Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ইবি শাখার সভাপতি সজীব, সম্পাদক রিয়াজ
    বাংলাদেশ

    বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ইবি শাখার সভাপতি সজীব, সম্পাদক রিয়াজ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 9, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (বিপিএসএ) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের রিয়াজ হোসেন।

    শনিবার (৯ মার্চ) বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার এ তথ্য নিশ্চিত করেন। পরবর্তীতে সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার এবং প্রভাষক রেহনুমা তানজীন মেধার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

    ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি হিসেবে মইনুল ইসলাম ও ফোরকানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জয় বৈষ্ণব ও নাফিস সাদিক এবং কোষাধ্যক্ষ হিসেবে সুমন রায় ও সহ কোষাধ্যক্ষ হিসেবে খালেদুর রহমান নির্বাচিত হয়েছেন।

    এছাড়াও পাবলিকেশন এবং আইটি সম্পাদক তাওহীদ ইসলাম, সহ পাবলিকেশন এবং আইটি সম্পাদক পরিমল রায়, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোস্তাক মোর্শেদ ইমন, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক ইমন খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নীলিমা আকতার বৃষ্টি, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক লাবিদ হোসেন, সেমিনার এবং সিম্পোজিয়াম সম্পাদক প্রীতম দেবনাথ, সহ সেমিনার এবং সিম্পোজিয়াম সম্পাদক জান্নাতুল মাওয়া এবং সাধারণ সদস্য হিসেবে টুম্পা, ইয়াসিন ইমন, অর্ক ও ছোয়াত রয়েছেন।

    এর আগে ৬ মার্চ বুধবার নতুন কমিটি গঠনের লক্ষ্যে শিক্ষাবর্ষ ভিত্তিক প্রতিনিধি নির্বাচন করা হয়। মোট ১৭ টি পদের বিপরীতে যেসকল পদে একাধিক প্রার্থী প্রতিনিধিত্ব করার আগ্রহ প্রকাশ করে তাদেরকে শিক্ষাবর্ষভিত্তিক ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করা হয়। ভোট গ্রহণ করেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার এবং প্রভাষক রেহনুমা তানজিন।

    উল্লেখ্য, বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, ইবি সম্পূর্ণ অরাজনৈতিক এবং ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী দ্বারা পরিচালিত সংগঠন। ২০২২ সালের ২৯ মে এসোসিয়েশনটি গঠন করা হয়।

    ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version