Daily Dhaka Press

পোশাক ছাড়াই মুম্বাইয়ের রাস্তায় উরফি জাভেদ

আনন্দলোক ডেস্ক : উরফি জাভেদ চলতি বছর গুগলের তালিকায় ‘মোস্ট সার্চড এশিয়ান উওম্যান’। তাঁর অদ্ভুতদর্শন ফ্যাশনের জেরে রণবীর সিং এর কাছেও তিনি ‘ফ্যাশন কুইন’।

করণ জোহর ও স্বীকার করেছেন, উর্ফির মধ্যে রয়েছে নতুনত্ব। তবে প্রায়ই নিজের ফ্যাশনের জন্য ট্রোলড হন উর্ফি।

তাতে তাঁর কিছু যায় আসে না। সম্প্রতি সাইবার দুনিয়ায় তাঁর কয়েকটি ছবি তুমুল ভাইরাল হয়েছে।

ছবিগুলিতে উর্ফির পরনে রয়েছে আইভরি হোয়াইট রঙের ফুলস্লিভ সাটিন ক্রপ শার্ট। শার্টটি ফ্রন্ট ওপেন।

তার সাথে উর্ফি পরেছিলেন হালকা গোলাপি রঙের সাটিনের হাই থাই স্লিটেড স্কার্ট। ফলে উর্ফির একটি পা ছিল প্রায় উন্মুক্ত। হঠাৎই দেখলে মনে হতে পারে কোনো অন্তর্বাস পরেননি উর্ফি।

কিন্তু প্রকৃতপক্ষে তিনি ব্যবহার করেছেন সিলিকন ও নিপল স্টিকার। হলিউড সেলিব্রিটিদের মধ্যে তা প্রায়ই দেখা যায়।

হালকা মেকআপ করে চুলে বিনুনি বেঁধেছিলেন উর্ফি। পায়ে ছিল সাদা রঙের স্টিলেটো।

উর্ফির এই ছবিগুলি গত বছর ডিসেম্বর মাসে তোলা হলেও তা আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

Exit mobile version