Site icon Daily Dhaka Press

এইচ. এ ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদদাতা: উত্তরার তুরাগ থানাধীন এইচ.এ ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ মার্চ রোজ শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইচ.এ ল্যাবরেটরী স্কুল মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইফফাত আরা আইরিন। অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান ও পরিচালক ডা: মোঃ সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫৪ নং ওয়ার্ডের গন মানুষের শুভ চিন্তক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, তুরাগ থানা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য জনাব আশরাফুল আলম রুবেল সাহেব।

বিশেষ অতিথি ছিলেন ভাটুলিয়া মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য জনাব মো: জসীম উদ্দীন এবং সামসুন্নাহার হুসাইনিয়া মডেল মাদ্রাসার পরিচালক জনাব মো: মাহমুদুল হাসান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নাজির হোসেন মাদবর সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণী পর্বের শুরুতে স্কুলটির প্রতিষ্ঠাতা মরহুম হাজী হোসেন আলী সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি একজন শিক্ষার্থীর শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রাখে খেলাধুলা ও সুস্থ বিনোদন ‘।

এইচ.এ ল্যাবরেটরী স্কুল সব সময় শিক্ষার্থীদের ভালো-মন্দের কথা মাথায় রেখে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ক্রিড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

শুধুমাত্র খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান-ই নয় পড়াশোনার দিক দিয়েও অত্র এলাকার সবচেয়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এই স্কুলটি। এইচ.এ ল্যাবরেটরী স্কুলে শিশুবান্ধব শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয় এবং মেধাবী শিক্ষার্থী মো: সোহাগ মিয়া কে সেরা ছাত্র সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Exit mobile version