Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবির কারাতে ক্লাবের কমিটি গঠন
    বাংলাদেশ

    ইবির কারাতে ক্লাবের কমিটি গঠন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 12, 2024Updated:March 12, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: অপ্রীতিকর ঘটনা এড়াতে ছেলে ও মেয়েদের আত্মরক্ষায় পারদর্শী করে তোলার লক্ষ্যে গঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কারাতে ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জান্নাতুল ফেরদৌস তানজিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ও শিক্ষাবর্ষের হাসিন ইন্তেসাফ অর্প।

    গতকাল রবিবার রাতে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রেবা মন্ডল এবং অধ্যাপক মিজানুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

    কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শামসুন নাহার শাম্মী, জাহীন খান, সাদিয়া সুলতানা ও জাকিয়া বুলবুল জবা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান, আব্দুর রউফ আকাশ ও রিয়াজুল হাসান রবিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুররাতুল আইন উর্মি, আরিফা ইসলাম ও যুথী খাতুন।

    এছাড়াও ২৮ সদস্য বিশিষ্ট কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে সাদিয়া ইসলাম মৌ, উপ অর্থ সম্পাদক ইরফান উল্লাহ, দপ্তর সম্পাদক আখি খাতুন, উপ-দপ্তর সম্পাদক মিথীলা ইসলাম মায়া, প্রচার সম্পাদক মোছা. রুবাইয়াত হাসিন, উপ-প্রচার সম্পাদক ইফফাত জেরিন কেয়া, কর্মশালা সম্পাদক ফাতেহা রহমান মিন্নি, উপ-কর্মশালা সম্পাদক আনিকা আবাছছুম এষা, সাহিত্য সম্পাদক ঐশী জামান মুসকু, প্রকাশনা সম্পাদক মায়িশা মালিহা চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মোছা: স্বর্ণা আক্তার, ক্রীড়া সম্পাদক সিদরাতুল মুনতাহা সাদিয়া ও আইটি সম্পাদক হিসেবে লাবিবাহ মনোনীত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শারমিন আক্তার, সিরাজুম মুনিরা রাফা ও জাকিয়া ফেরদৌস।

    নবনিযুক্ত সাধারণ সম্পাদক হাসিন ইন্তেসাফ অর্প বলেন, “রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাজে মন্তব্যের শিকার হননি এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। এ ছাড়া অন্যায়ভাবে কেউ গায়ে এসে পড়লে নিজেকে তো রক্ষা করা চাই। গুটিকয়েক অসৎ মানুষের জন্য নারী-পুরুষ সবারই আত্মরক্ষামূলক কারাতে শেখাটা দরকার।চোখের সামনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে আত্মরক্ষায় পারদর্শী ও আত্মবিশ্বাসী করে তোলাই আমাদের উদ্দেশ্য।

    ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version