
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফার্নিচার পল্লীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার (১৩ মার্চ) দুপুরে । উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল চৌরাস্তার পাশে ফার্নিচার পল্লীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে ফার্নিচার পল্লীতে একটি বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়। পরে ফার্নিচার পল্লীতে থাকা একটি লেপ-তোষকের দোকানে আগুন লেগে যায়। এরপর আগুন পুরো ফার্নিচার পল্লীতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান বলেন, ফার্নিচার পল্লীতে আগুনের খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ফার্নিচার পল্লীর কয়েকজন মালিক, শ্রমিক আহত হয়েছেন। তদন্তের পর আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.