
রাজিবুল হক সিদ্দিকী , কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের স্যানিটারি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে । মঙ্গলবার (১২ মার্চ) পৌনে ৯টার দিকে শহরের মোরগ মহলের দেবেন্দ্র স্যানিটারি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে । ইলেকট্রিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হয়।
স্যানিটারি দোকানের মালিক দেবেন্দ চন্দ্র সরকার বলেন দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর শুনি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.