
নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজান মাসে বাহারী ইফতারি রাস্তায় যত্রতত্র খোলা রেখে বিক্রি করা হয়। এ সকল খাবার খোলামেলা রেখে ধুলাবালি, মশা -মাছি ও নানান রকম রোগ-জীবাণু ছড়ায়।
[caption id="attachment_16322" align="alignnone" width="225"]
পাতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা স্বাস্থ্যকর খাবার (ছবি রামপুরা মহানগর প্রজেক্ট থেকে নেওয়া) স্বাস্থ্য মন্ত্রণালয় এবং উচ্চ আদালত বারবার এ ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও খোলা খাবার বিক্রি কখনোই থামেনি এবং ভবিষ্যতেও থামবে বলে মনে হয় না। মানুষ বাধ্য হয়েই খোলা খাবার কেনে এবং ৬০ থেকে ৭০ ভাগ মানুষ এগুলো খেয়ে নানা রকম পেটের পীড়ায় ভোগে।[/caption]
খাবার খোলা রেখে বিক্রি করার জন্য দোকানিকে জিজ্ঞেস করলে তারা বরাবর একই উত্তর দেয়, "এ ব্যাপারে তাদের কাছে কোন নির্দেশনা পৌঁছেনি" তারা যতোটুকু জানে এগুলো খাবার ঢেকে রেখেই বিক্রি করা উচিত ,তারপরও তারা এসব ব্যাপারে উদাসীন বরাবরই।
স্বাস্থ্য মন্ত্রণালয় মাঠ পর্যায়ে অধিকতর মনিটরিং না বাড়ালে এ সকল খাবার সব সময় অস্বাস্থ্যসম্মতভাবেই বিক্রয় হবে বলে একজন ক্রেতা জানান।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.