
রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ একজন আটক করছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভৈরব পৌরসভার পঞ্চবটি ঈদগাহ মাঠ সংলগ্ন আমান উল্লাহ এর বসত বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে
দুইশত পিস ইয়াবাসহ তাকে আটক করে।
আটক আমান উল্লাহ (৩৫) ভৈরব পৌরসভার পঞ্চবটি এলাকার মোঃ শহিদ মিয়ার পুত্র।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভৈরব পৌরসভার পঞ্চবটি ঈদগাহ মাঠ সংলগ্ন আমান উল্লাহ এর বসত বাড়ীর সামনে হতে তাকে আটক করে।
তার বিরুদ্ধে ভৈরব মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.