
নিজস্ব সংবাদদাতা:
১৭ মার্চ ২০২৪ তারিখে ডেসকো কর্তৃক যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
১৭ মার্চ (রবিবার) সকাল ১১:০০ টায় বিদ্যুৎ ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ( ডেসকো) লিমিটেডের চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন , ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডেসকো'র নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচআর) খন্দকার জহিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ডেসকো'র নির্বাহী পরিচালক অর্থ মো: তোফাজ্জল হোসেন, নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক সংগ্রহ এ কে এম মহিউদ্দিন, নির্বাহী পরিচালক অপারেশন মো জাকির হোসেন ।
এর আগে ভোরে ডেসকো'র প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডেসকো'র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া, জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ডেসকো’র পক্ষ হতে নিকুঞ্জস্থ মাদ্রাসা-ই-নুরিয়া ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.