
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছে। শনিবার ১৬ ই মার্চ সাড়ে বারোটার দিকে এই এই দুর্ঘটনা ঘটে।
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতারা হলেন ঈশ্বরদী পৌরসভার নাজমুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান (১৫) ও রাজশাহীর বাঘা উপজেলার সোবহান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনা কবলিত তিনজনকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে শরিফুল ইসলাম (৩৫) নিহত হন, মিজানুর রহমান( ১৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.