পাবনা প্রতিনিধি :পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরমপন্থী দলের সাবেক নেতা আব্দুর রাজ্জাককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৭ই মার্চ রোববার রাত 11:30 মিনিটের দিকে মানিকনগর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক শেখ ( ৩৮) গয়েশপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের মৃত আজিজুল শেখ এর ছেলে।
তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টি সদস্য ছিলেন। তিনি ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এর কাছে আত্মসমর্পণ করেছিলেন। এলাকাবাসী জানান তারাবির পর চা খাওয়ার জন্য মানিক নগর বাজারে যান আব্দুর রাজ্জাক। এ সময় ৫ থেকে ৬জন মুখোশধারী যুবক এসে তিনটি গুলি করে পালিয়ে যায়।
এ সময় গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) মাসুদ আলম বলেন, নিহত আব্দুর রাজ্জাক চরমপন্থী সংগঠন সর্বহারার সদস্য ছিলেন।
তিনি ২০১৯সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে আত্মসমর্পণ করেন। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তিনি আরো জানান মরদেহ পাবনা জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
কে বা কারা হত্যা করেছে তা জানা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

