ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার ২০২৩-২৪ এর আওতায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শুদ্ধাচারের ভুমিকা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ই মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের আহবায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান এবং রিসোর্স পারসন হিসাবে কর্মশালাটি পরিচালনা করেন উপ-রেজিস্ট্রার(প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা চন্দন কুমার দাস। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।

