রাজিবুল হক সিদ্দিকী,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া দুই ছিনতাইকারীকে আটক করছে।
রবিবার (১৮ মার্চ) বিকালে জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে সাইকেলসহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো – কিশোরগঞ্জ সদর উপজেলা চড়পাড়া গ্রামের আনোয়ার ইসলাম আমিনুল (৩৬) মৃত-ইসমাইলের পুত্র তাড়াইল উপজেলার রাউতি গ্রামের ছোটন (২১) মৃত ফজলুর পুত্র
পুলিশ জানায়, গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে অ্যাডভোকেট শাহীনূর কলি শিক্ষক পল্লীতে তাদের নিজ বাসা থেকে শোলাকিয়া গাছবাজার এলাকায় তাদের জায়গা দেখতে ছোট বোন সাহনাজ কলি লিপিকে নিয়ে অটোরিকশায় করে রওনা করেন। শোলাকিয়া বনানী মোড় সংলগ্ন সারাবেলা ভ্যারাইটিজ স্টোরের সামনে পৌঁছাইলে দুইজন মাক্স পরিহিত মোটসাইকেল আরোহী তাদের পেছন দিক থেকে এসে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। বিষয়টি তাৎক্ষণিক কিশোরগঞ্জ জেলা পুলিশ অবহিত করেন । পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম পিপিএম (বার) গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দেয়।
গোয়েন্দা শাখা (ডিবি) আশে পাশের বিভিন্ন সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে করিমগঞ্জ উপজেলার পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে ভ্যানিটি ব্যাগ মোটরসাইকেলসহ তাদের আটক ।
আসামিদেরকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

