
চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওইসময় সিএনজিতে থাকা চার যাত্রী গুরুতর আহত হয়। বুধবার দুপুরে বাগাদী ইচলী চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে বুলু বেগম (৬০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকী তিনজন মামুন, বিল্লাল ও আলমগীরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত ) আবদুর রাজ্জাক বলেন , দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার ও সিএনজি জব্দ করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.